Monday, February 22, 2016

Unknown

মেগান ফক্স, হ্রিতিক রোশানের পর বিদ্যা সিনহা মিম


যুক্তরাষ্ট্রের মেগান ফক্স, ভারতের হ্রিতিক রোশানের পর বাংলাদেশে এশার ব্রান্ডের অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন মডেল, অভিনেত্রী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১১ ফেব্রুয়ারী সকাল ১১টায় ঢাকার সোনারগাঁও হোটেলের চিত্রা হলে বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে এসারের পরিবেশক মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জেনারেল ম্যানেজার সালমান আলী খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষরের পর উপহার হিসেবে মিমের হাতে একটি এসার ব্রান্ডের ল্যাপটপ তুলে দেন সালমান আলী খান।

চুক্তি অনুযায়ী আগামী এক বছর এসার ব্রান্ডের অ্যাম্বাসেডর থাকবেন মিম। এই সময়ে তিনি প্রয়োজনীয় ফোটোশুট, টিভি বিজ্ঞাপন সহ সব ধরনের প্রচারণায় অংশ নেবেন। আগামী এক বছরে তিনি এসার ছাড়া এই ধরনের অন্য কোনো প্রতিষ্ঠান বা পণ্যের প্রতিনিধিত্ব করবেন না।
সালমান আলী খান বলেন, এসার তারুণ্যের ব্রান্ড। আর তারুণ্যের বিবেচনায় সময়ের জনপ্রিয় নাম বিদ্যা সিনহা মিম। অভিনয় এবং মডেলিংদুই অঙ্গনেই তিনি সাফল্যের পরিচয় দিয়েছেন। তাই তাকেই আমাদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এই প্রসঙ্গে মিম বলেন, এসার একটি বিখ্যাত ব্রান্ড। বিশ্বের জনপ্রিয় তারকারা এই ব্রান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন। আমার খুবই ভাল লাগছে এসারের মত একটি স্বনামধন্য ব্রান্ডের অ্যাম্বাসেডর হতে পেরে। আমি সত্যিই আনন্দিত। প্রযুক্তিনির্ভর এই সময়ে মানুষের প্রত্তাহিক জীবনে এসার আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলেই আমার বিশ্বাস।
উল্লেখ্য, বাংলাদেশে মিম ছাড়াও বিশ্বের কয়েকটি দেশে এসার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডররা হলেন ভারতে বলিউড অভিনেতা হ্রিতিক রোশান, যুক্তরাষ্ট্রে হলিউড অভিনেত্রী মডেল মেগান ফক্স, পাকিস্তানে মডেল অভিনেতা আদনান সিদ্দিকি, ফিলিপাইনে মডেল অভিনেত্রী লিজা সোবারেনো; মডেল, অভিনেত্রী কণ্ঠশিল্পী টোনি গোনযাগা, তাইওয়ানএর গলফার ইয়ানি সেং, প্রমুখ।
 আরও জানতে ভিজিট করুন-

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :