Sunday, January 31, 2016

Unknown

মাইকেল সল ডেল

মাইকেল সল ডেল (ইংরেজি: Michael Dell) (জন্ম: ২৩শে ফেব্রুয়ারি, ১৯৬৫) একজন মার্কিন শিল্পোদ্যোক্তা যিনি ডেল ব্র্যান্ডের কম্পিউটার কোম্পানিটির প্রতিষ্ঠাতা। ফোর্বস ৪০০-এর তালিকা (২০১০) অনুযায়ী তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্পদশালী ব্যক্তিদের একজন।তাঁর আনুষ্ঠানিক পরিচয় তিনি ডেল ইনকরপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ছোটবেলায় জমানো ১ হাজার ডলার মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন তিনি। ১৯৮৪-এ কম্পিউটার উৎপাদনের লাইসেন্স গ্রহণ করে তিনি। মাত্র ২৪ বছর বয়সে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন নিজের প্রতিষ্ঠানেই। মাত্র ৪৬ বছর বয়সে (২০১১) তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১৭ বিলিয়ন ডলার। মাত্র দুই যুগে তিনি ডেলকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড-এ উন্নীত করেছেন তিনি।

জন্ম ও ছোটবেলা

১৯৬৫ সালের, ২৩ ফেব্রুয়ারি টেক্সাসের হিউস্টনে তিনি জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম অ্যালেক্সেন্ডার ডেল এবং মায়ের নাম লরেন চার্লোট ডেল।
ডেলের বাবা মা চাইতেন তিনি চিকিৎসাবিদ্যায় শিক্ষা লাভ করবেন। কিন্তু যার স্বপ্ন অনেক বড় কিছু করার, তার শিক্ষা আর পেশা কখনই বই এর পাতায় বন্দী থাকে না।  বিশ্ববিদ্যালয়ে পরার সময় নিজের হোস্টেলের রুম থেকেই তার কমপিউটার ব্যবসার যাত্রা শুরু হয়।
কিশোর বয়সে খণ্ডকালীন চাকরি করে নানা রকম ইলেক্ট্রনিক্সের যন্ত্রাংশ কিনতেন। মাত্র ১৫ বছর বয়সে ডেল নিজের অর্থে একটি অ্যাপলের কমপিউটার কেনেন। কেনার পরপরই এর সব যন্ত্রাংশ খুলে দেখেন কিভাবে এটা তৈরি করা হল।

ডেলের শুরু

বিশ্ববিখ্যাত পিসি নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ডেল’ এর শুরুটা হয় পিসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দিয়ে। ছেলেবেলায়ই খণ্ডকালীন চাকরি করে জমানো এক হাজার ডলার নিয়ে ১৯৮৪ সালে মাত্র ১৯ বছর বয়সে চালু করেন এই প্রতিষ্ঠানটি। বিক্রি করতেন কম্পিউটারের খুচরা যন্ত্রাংশ। পরে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখেন ডেল কম্পিউটার করপোরেশন।
১৯৯০ সালের পর থেকে তাঁর এই ব্যবসা দ্রুতগতিতে বাড়তে থাকে। ১৯৯৬ সালে ডেল নিয়ে আসে প্রথম সার্ভার। সে সময় প্রতিষ্ঠান থেকে প্রতিদিন ১০ লাখ ডলার লভ্যাংশ পেতে থাকেন তিনি। ২০০১ সালের প্রথম প্রান্তিকে ডেল আরেক প্রযুক্তিপণ্য নির্মাতা কমপ্যাককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় পিসি তৈরির প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১২ সালের ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী বিশ্বের ৪১তম ধনী মাইকেল ডেল। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৬ বিলিয়ন ডলার। ২০০৪ সালে ডেলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে গেলেও চেয়ারম্যান হিসেবে থেকে যান তিনি। তবে ২০০৭ সালে বোর্ড ও সবার অনুরোধে আবার প্রধান নির্বাহী হন মাইকেল।

সংসার জীবন

ডেল ১৯৮৯ সালে সুসান লীন লিবারম্যানকে বিয়ে করেন। বর্তমানে তিনি ৪ সন্তানের জনক।


Read More
Unknown

ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধি করুন সহজ কিছু ধাপে।





অত্যধিক গরমঃ ▼
গরম হলো ল্যাপটপের সবচেয়ে বড় এবং কঠিন সমস্যা। ডেস্কটপের চেয়ে ল্যাপটপ খুব বেশি এবং তারাতারি গরম হয়ে যায়। এর ফলে হ্যাং হওয়া, ঘন ঘন রিস্টার্ট হওয়া সহ নানা সমস্যা দেখা দেয়। এমনকি কোন অভ্যন্তরীন পার্টস অতি তাড়াতড়ি নষ্ট হয়ে যেতে পারে। ল্যাপটপের পার্টসগুলো কিন্তু খুব সহজলভ্য বা সস্তা নয়। তাছাড়া ডেস্কটপের মত ইচ্ছেমত যখন ইচ্ছা খোলা যায় না। তাই গরম থেকে সাবধান। নিন্মে কয়েকটি পদ্ধতি বললাম।
১। খোলামেলা, বাতাস চলাচল করতে পারে বা এসির ব্যবস্থা আছে এমন জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন। এর মাধ্যমে ল্যাপটপকে ২০% থেকে ৩০% পর্যন্ত ঠান্ডা রাখতে পারবেন।২। ল্যাপটপের কুলিং ফ্যান থাকে নিচে যেটা দিয়ে ভিতরের তাপ অপসারন করা হয়। সাইটেও থাকতে পারে। তাই ল্যাপটপ এমন জায়গায় বসান যেখানে নিচে তাপ চলে যাওয়ার ব্যবস্থা আছে। কারণ ল্যপটপের নিচে যে ফাঁকা জায়গা থাকে তা তাপ অপসারনের জন্য যথেষ্ট নয়। এতে সহজে এটি গরম হয়ে যায়। কখনো ল্যাপ/তোশকের উপর ল্যাপটপ চালাবেন না।
৩। ল্যপটপের জন্য এখন কতগুলি কোলার মেসিন এসেছে। দাম হাজার এর ভিতর। এটা ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ল্যপটপকে কিছুটা ঠান্ডা রাখা যায়। বিশেষ করে Compaq ব্রান্ডের মত ল্যাপটপগুলোর জন্য এটি ভাল কাজ করে। কারণ এ ব্রান্ডের পিসিগুলো অতিদ্রুত গরম হয়ে যায়।
৪। চার্জ দেওয়া অবস্থায় ল্যাপটপ চালালে ল্যাপটপ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই অন্য কোন সমস্যা না থাকলে ব্যাটারিতে চার্জ দিয়ে ব্যাটারি থেকে ল্যাপটপ চালান। এতে ব্যাটারি ডিসচার্জ (ব্যাটারির চার্জ শেষ করা) করারও সুযোগ পাবেন।
৫। অনেকে কিপ্যাডের উপর ধূলাবালি না পড়ার জন্য কভার ব্যবহার করে থাকেন। এর কারণে ল্যাপটপ উপরের দিকে যে তাপ ছড়াই তা বের হতে পারেনা। তাই এটি অতি প্রয়োজনীয় না হলে ব্যবহার করবেন না।
৬। ল্যাপটপ বন্ধ করে সাথে ব্যাগে ঢুকাবেন না। ১০/১৫ মিনিট বাইরে রেখে দিন। এতে এটি ঠান্ডা হবে তাড়াতাড়ি।

ব্যাটারির যত্নঃ ▼
অনেকের মনে প্রশ্ন জাগে কোন ব্যাটারিতে চার্জ বেশি থাকে। আসলে চার্জ থাকা নির্ভর করে ব্যাটারির সেলের উপর। যে ব্যটারিতে যত বেশি সেল আছে তাতে তত দীর্ঘক্ষণ চার্জ থাকে। সাধারণত ব্যাটারি ৬ সেল (সম্ভবতঃ) বিশিষ্ট হয়। তবে আরও বেশি সেলের ব্যাটারিও আছে। যদিও প্রস্তুতকারকেরা এ ব্যাটারিগুলো সাপ্লাই দেয় না। এতে অনেক্ষণ ব্যাকআপ পাবেন ৬ সেলের ব্যাটারির চাইতে। তবে ব্যাটারিকে একটু যত্ন নিলে এর স্থায়িত্ব বাড়ে।
* নতুন যখন ব্যাটারি কিনবেন তখন একে নির্দেশনা অনুযায়ী ফুল চার্জ দিন যত ঘন্টা দরকার (সাধারণত ৩ ঘন্টা)। আর তা যদি একটানা দিতে পারেন (বাংলাদেশে তা একটু কষ্টকর বটে) তা হলে সবচেয়ে ভাল। প্রয়োজনে খুব ভোরে দিন যখন বিদ্যুত থাকে।
* চার্জ ফুল হয়ে গেলে চার্জার খুলে ফেলুন। অযথা চার্জে লাগিয়ে রাখবেন না। এতে ব্যটারির কার্যক্ষমতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মেশিনের জন্যও ক্ষতিকর।
* নতুন নেওয়ার পর অন্তত ৩/৪ বার ডিসচার্জ করে (চলতে চলতে চার্জ শেষ হয়ে একেবারে বন্ধ হয়ে যাওয়া) ফুল চার্জ দিন। আর তা সম্ভব হলে মাসে বা ২ সপ্তাহে ১ বার ডিসচার্জ করুন।
বিঃদ্রঃ মোবাইলের ব্যাটারিতে ও এপদ্ধতি অবলম্বন করতে পারেন।







সেনসেটিভ। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম জায়গা বা ছোট্ট বাচ্চা আছে এরকম জায়গায় না রাখাই ভাল। কারণ ল্যাপটপের পার্টসগুলো যেমন দামী তেমনি বদলানোও একটি জটিল কাজ। আলাদা কি প্যাড ব্যবহার করেন। শুধু জরুরী কাজ ছাড়া এর কী-প্যাডে কাজ না করায় ভাল। কারণ অরজিন্যালটা গেলেই মাথাই হাত দেবেন।
ধূলাবালির কথাতো না বললেই চলে। কারণ ধুলাবালি কোন জিনীসের জন্যই ভাল নয়। তাই একে ধূলাবালি মুক্ত রাখুন। মাঝে মধ্যে পরিস্কার করতে পারেন।
স্ক্রীনঃ ▼
ল্যাপটপের স্ক্রীনটা সবচেয়ে স্পর্শকাতর জিনীস। তাই এটাতে যেকোন আঘাত, চাপ বা ধাক্কা, আঙ্গুল দিয়ে টিপে দেখা হবে আপনার সবচেয়ে বোকা/অবুদ্ধিমান কাজের মধ্যে একটি। তাই স্ক্রীনটা যাতে সামান্য আঘাত থেকেও মুক্ত থাকে সে দিকে নজর রাখুন। আর না হয় কপাল দুঃখ আছে। মুছার প্রয়োজন হলে টিস্যু পেপার, তুলা বা মসৃন কাপড় যা ল্যাপটপের সাথে প্রস্তুতকারকেরা দিয়ে থাকে সেটি ব্যবহার করুন। খুব সাবধানে আঁচড়া না লাগে মত করে মুছে নিন। Md. Azizur Rahman
IT Attendant
Read More
Unknown

ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধি করুন সহজ কিছু ধাপে। [Increase Battery Life of Laptop

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে ল্যাপটপ ব্যবহারকারীর জন্য পোষ্টটি করছি। সেটি হয়ত শিরোনাম দেখেই বুঝতে পারছেন কি সম্পর্কিত পোষ্ট এটি। হে, ইহা ল্যাপটপ এর ব্যাটারী আয়ু বৃদ্ধি নিয়ে একটি সহজ ও সাবলীল পোষ্ট। আজকে এই পোষ্টের মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করবো যে, কিভাবে আপনি সহজে Laptop Bettery এর আয়ু বৃদ্ধি করবেন।
আজকের দিনে প্রত্যেক ল্যাপটপ অথবা নোটবুক ব্যবহারকারীর একটি বিষয়েই মাথা ব্যাথা, আর সেটি হল সীমিত সময়ের ল্যাপটপ ব্যাটারীর ব্যাক-আপ। যখন আপনি একটি ল্যাপটপ অথবা নোটবুক নতুন ক্রয় করবেন তখন এটি ভালো সার্ভিস দিবে। চার্জ এ বেশী সময় যাবে। কিন্তু যখন এটি কয়েক মাসের পুরানো হয়ে যাবে তখন দেখবেন আর আগের মত ব্যাক-আপ দেয় না। হে, আপনাকে অবশ্যই এই সমস্যাটির মুখোমুখি হতে হবে। 
বন্ধুরা, কোন সমস্যা নেই। আজকে আমি আপনাদের এই সমস্যা সমাধানের কিছু টিপস দেখাবো। আপনি এই টিপস গুলো ব্যবহার করে আরামসে আপনার ল্যাপটপ অথবা নোটবুক ব্যাটারীর আয়ু বৃদ্ধি করতে পারবেন এবং শান্তিতে আগের চেয়ে বেশী সময় ব্যাটারীর ব্যাক-আপ ধরে রাখতে পাবেন।।






আসলে আপনার কম্পিউটারের মধ্যেই একটি স্থায়ী কমান্ড রয়েছে ব্যাটারীর আয়ু বৃদ্ধি করার জন্য। এই কমান্ড ব্যবহার করেই আপনি আপনার ল্যাপটব অথবা নোটবুক ব্যাটারীর আয়ু বৃদ্ধি করতে পারবেন। কিন্তু সকল ব্যবহারকারী এই কমান্ড সম্পর্কে সচেতন নয়। "POWER SAVING MODE" এই অপশন টি অনেক ল্যাপটপে দেওয়াই থাকে। কিন্তু আপনার ল্যাপটপটি যদি কিছু পুরাতন হয় তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। তাই বলে গাবরে যাওয়ার কোন কারণ নেই। আজকে আমি আপনাদের এই ফিচারটিই দেখাবো।

আপনি যদি আপনার ল্যাপটপে Windows 7 ব্যবহার করে থাকেন, তাহলে আপনি 'powercfg' এই কমান্ডটি ব্যবহার করতে পারেন। আপনি এই কমান্ড ব্যবহার করে আপনার ল্যাপটপ ব্যবটারীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং দেখতে পারবেন। আপনি যদি ইহা সঠিক ভাবে বুঝে কাজটি করতে পারেন তাহলে আপনি আপনার ল্যাপটপ ব্যাটারীর ফারফমেন্স অনেকাংশে বাড়াতে পারবেন। তাহলে চলুন আমরা ধাপে ধাপে আলোচনা করে আসি।

ব্যাটারীর আয়ু বৃদ্ধির ধাপ গুলোঃ

১| প্রথমে আপনি Start Menu তে ক্লিক করে সার্চবারে টাইপ করুন CMD
২| তারপর CMD লেখা সহ একটি আইকন আসবে। আপনি এটি রাইট ক্লিক করে Run as Administrator ক্লিক করুন।
৩| তারপর একটি কমান্ড লাইন ওপেন হবে।এখন আপনি "powercfg -energy"  লিখে ইন্টার বাটন চাপুন (ইহা শুধু Windows 7 ব্যবহারকারীদের জন্য। Windows 8 ব্যবহারকারীরা "powercfg /energy" লিখে ইন্টার চাপুন)।
৪| ইহা একবার কমপ্লেট হয়ে যাওয়ার পর কামান্ডটি আপনার সিস্টেম ফাইলগুলো স্ক্যান করবে এবং ইহা আপনার ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধির কিছু পথ খুঁজে বার করবে। আপনাকে আর কিছু করতে হবে না।

এই প্রকিয়ার ফলাফলটি HTML File হিসেবে "System32" ফোল্ডারে সংরক্ষিত হবে। আপনি এটি অপেন করে পড়তে/দেখতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম গুলো আপনার ব্যাটারীর চার্জ দ্রুত শেষ করে দেয়। এবং কি কি কারনে আপনার ব্যাটারীর চার্জ শেষ হয়ে যাচ্ছে সে গুলো পরতে পারবেন। তারপর আপনি এই সমস্যা গুলো সমাধান করে আপনার ল্যাপটপ ব্যাটারীর আয়ু বৃদ্ধি করতে পারবেন।

আরো গুরুত্বপূর্ণ কিছু টিপসঃ

  • বহিরাগত ডিভাইস গুলো খুলে রাখুন। যেমনঃ Pendrive/DVDs/External HDD যদি এইগুলো ব্যবহার করার প্রয়োজন না হয়।
  • কম সাইজের সফটওয়্যার গুলো রান করান। যেগুলোতে RAM কম ব্যবহৃত হয়।
  • আপনার ল্যাপটপের ব্লুটুট (Blueetooth) বন্ধ করে রাখুন যদি প্রয়োজন মনে না হয়।
  • আপনার ল্যাপটপ স্কীন এর আলো (Brightness) কমিয়ে রাখুন। বেশী আলো খুব তাড়াতাড়ি চার্জ শেষ করে।
  • বিনা প্রয়োজনে ইন্টার চালু রাখবেন না।
  • আপনার ল্যাপটপটি কম তাপমাত্রায় আছে কি না সেদিকে লক্ষ রাখুন।

আজ এপর্যন্তই। আশা করি এই টিপস গুলো আপনার অনেক কাজে আসবে। যদি কাজে আশে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

Read More
Unknown

Panaroma IDB Branch








Read More
Unknown

ENVY-X360 Hot offer










এইচ পি (ENVY-X360) এই ল্যাপটপ টা আমার বার বার দেখতে ইচ্ছা করে, আপনার কি করে ? ,তাহলে চলে আসুন , আইডিবি তে ২৩৮ নাম্বার শোরুম এ -আরও জানতে ০১১৯৫০১৪৬৩১,০১৬৭৮৬৮৪১৪
HP ENVY x360 15
4th Gen Intel Core i7-4510U mobile processor, 2.0GHz (with Turbo Boost up to 2.6GHz)
8DDR3L SDRAM memory, 1TB hard drive
15.6" Full HD touch screen backlit, 1920 x 1080 resolutions
Intel HD Graphics 4400, Bluetooth, HDMI, 2xUSB3.0, Webcam, Full keyboard with 10-key numeric keypad, No DVD/CD drive
Windows 8.1, 3-cell prismatic battery (3820 mAh)
For more information 01678684141,01195014631
Read More
Unknown

Apple Mac Mini Core i5







Apple Mac Mini Core i5
The Apple Mac mini Core i5 2.6 (Late 2014/Aluminum Unibody) features a 22 nm Haswell 2.6 GHz Intel Core i5 (4278U) processor with two independent processor cores on one chip, a 3 MB shared level 3 cache, 8 GB of 1600 MHz LPDDR3 SDRAM (upgradeable at time of purchase), a 1 TB hard drive, and an Intel Iris 5100 graphics processor that shares system memory.
Read More
Unknown

Panaroma Computer multiplan center































Read More